Showing posts with label villagers. Show all posts
Showing posts with label villagers. Show all posts

Friday, March 20, 2015

রাংগাপানিতে ক্ষতিগ্রস্স্থদের মাঝে মাননীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ।

আজ ২০ মার্চ রোজ শুক্রবার সকাল ৯:৪০ টার দিকে রাংগাপানি গ্রামের আলুটিলা এলাকায় একটি অগ্নিকান্ডে ৩টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় । ঘটনাস্থল পরিদর্শন করে মাননীয় এম পি মহোদয়ের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থদের মাঝে তৎক্ষণাৎ ত্রাণ সামগ্রী (চাল,লবণ,কম্বল,হাড়ি-পাতিল,বালতি,তেল,সাবান ইত্যাদি) বিতরণ করেন । এতে তারা খুব খুশী হন এবং সাংসদ ঊষাতন তালুকদারের দীর্ঘায়ূ ও উন্নতি কামনা করেন ।



Saturday, February 28, 2015

এই প্রথম কোন এম.পি তাদের সুখ দুঃখের খবর নিতে তাঁদের এলাকায়





গত ২৭ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি গ্রামে শ্রী ঊষাতন তালুকদার এম.পি মহোদয় গ্রামবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা , বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ আলমগীর কবির এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্রক্তিবর্গ । কম্বল পেয়ে সবাই খুশী হন এবং সাধুবাদ জানান । তাঁরা আরো বলেন যে, এই প্রথম কোন এম.পি তাদের সুখ দুঃখের খবর নিতে তাঁদের এলাকায় যান ।